ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি শব্দের পরিবর্তন করার মাধ্যমে জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার জন্য করা আবেদনের নিস্পত্তি করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বৃহস্পতিবার এই আদেশ দেন।
এতে বলা হয়, “আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হলো চূড়ান্ত সিদ্ধান্ত। এটা পুনর্বিবেচনা বা পরিবর্তনের সুযোগ নেই। তবে আদেশে তথ্য বা সংখ্যাগত বিভ্রান্তি থাকলে সেটা সংশোধন হতে পারে। কিন্তু পুনর্বিবেচনার নিয়মানুয়ায়ী এই আদেশ পুনর্বিবেচনা করার কোনো ভিত্তি নেই।”
আদেশের দ্বিতীয় প্যারা থেকে যেসব স্থানে (অষংড়) শব্দটি রয়েছে সেগুলো (ওহ অষঃবৎহধঃরাব) শব্দটি দিয়ে প্রতিস্থাপন করে দেন ট্রাইব্যুনাল।
এর ফলে যেসব ঘটনায় কাদের মোল্লাকে একই সঙ্গে প্রধান অভিযুক্ত ও অপরাধ সংঘটনে সহযোগী বলা হয়েছিল সেসব ঘটনায় তাকে প্রধান আসামি হিসেবে অথবা সহযোগিতাকারী হিসেবে গণ্য করা হবে।
একাত্তরে হত্যা, গণহত্যা, ধর্ষণ, ষড়যন্ত্র, অগ্নিসংযোগ ও লুটপাটের ছয় ধরনের মানবতাবিরোধী অপরাধে গত ২৮ মে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠন করে প্রাইব্যুনাল। এরপর ওই আদেশ পুনর্বিবেচনার আবেদন করে আসামিপক্ষ।
এই জামায়াত নেতার বিরুদ্ধে গত ১ নভেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেয় প্রসিকিউশন। এরপর ২৮ ডিসেম্বর ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেয়।
মুক্তিযুদ্ধকালে মোস্তফা নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে ২০০৭ সালের ১৭ ডিসেম্বর কাদের মোল্লাসহ কয়েকজন জামায়াত নেতার বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়। এছাড়া ২০০৮ সালে পল্লবী থানায় আরো একটি মামলা হয় কাদেরের বিরুদ্ধে। এই মামলাতেই ২০১০ সালের ১৩ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/১৯৪৫ ঘ.
bdnews24