২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বাসের চাপায় ভ্যানচালক ও ট্রেনের ধাক্কায় রিকশাচালক নিহত

রাজধানীর কাকরাইলে বাসের চাপায় এক ভ্যানচালক এবং মহাখালীতে ট্রেনের ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণখানে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2012, 04:33 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাকরাইলে বাসের চাপায় এক ভ্যানচালক এবং মহাখালীতে ট্রেনের ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণখানে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। রোববার সকালে কাকরাইল অঞ্জুমান মফিদুল ইসলামের সামনে বাসের চাপায় ভ্যানচালক মো. ফোরকান (৪০) নিহত হন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ বাসচালক সোহাগ এবং তার সহকারী আল আমিনকে আটক করেছে। ফোরকানের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলের সাগুরা গ্রামে। মহাখালীতে ট্রেনের ধাক্কায় নিহত রিকশাচালকের নাম রানা (২৬)। দুর্ঘটনার পর সকাল ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দক্ষিণখানে ঝুমুর আক্তার (২০) নামে এ গৃহবধূ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে তার পরিবারের সদস্য ও পুলিশ জানিয়েছে। নিহতের স্বামী নিয়াজ মোর্শেদ ঢামেক মর্গে সাংবাদিকদের জানান, ধর্মান্তরের পর ছয় বছর আগে ঝুমুরকে বিয়ে করেন তিনি। ইসলাম ধর্ম গ্রহণের পর বাবার বাড়ির সবার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে সব সময় ঝুমুরের মন খারাপ থাকতো। দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পারিবারিক আশান্তির কারণে ঝুমুর আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২২৩০ ঘ.