২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে গৃহবধূর আত্মহত্যা

রাজধানীর যাত্রাবাড়ীতে এক গৃহবধূ ফ্যানের সঙ্গে ওড়না বেঁধে আত্মহত্যা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2012, 02:47 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ীতে এক গৃহবধূ ফ্যানের সঙ্গে ওড়না বেঁধে আত্মহত্যা করেছেন। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ীর এক বাসা থেকে গৃহবধূ রাহেলা আক্তারের (২০) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। রাহেলা ফ্যানের সঙ্গে ওড়ানা পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে পুলিশ জানায়। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) এমরান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পারিবারিক কলহের জের ধরে রাহেলা আত্মহত্যা করেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তিনি বলেন, শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। শনিবার ভোরে ওই ঝগড়ার জের ধরে নিজ ঘরের দরজা আটকে আত্মহত্যা করেন রাহেলা। পুলিশ দরজা ভেঙ্গে রাহেলার লাশ উদ্ধার করেছে। পুলিশ আত্মহত্যায় প্ররোচনাকারী সন্দেহে রাহেলার শ্বাশুড়ি পারুল বেগমকে আটক করেছে বলে জানান এসআই এমরান। ঘটনার পর থেকে গাড়ি চালক স্বামী শামছুল হক পালিয়ে যান। নিহত রাহেলার সিয়াম নামে দুই বছরের একটি ছেলে রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/২০৪৪ ঘ.