নারায়ণগঞ্জ, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরের পুরাতন কোর্ট শায়েস্তা খান রোড এলাকায় র্যাব সদস্য পরিচয় দিয়ে ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুরে র্যাব-১১ এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানী কার্যালয়ের কাছে পোশাক কারখানার এক কর্মকর্তার টাকাসহ মোবাইল ছিনতাইয়ের ঘটনাটি ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদš-) আবদুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাটি নিয়ে তাদের সন্দেহ রয়েছে।
তদšে-র পর প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।
ঘটনার শিকার শহরের পুলিশ লাইন এলাকার ডেনিসন গার্মেন্টের স্টোর কিপার জুলহাস মিয়া সাাংবাদিকদের জানান, দুপুর দুইটার দিকে তিনি তার কর্ম¯’ল থেকে ৩২ হাজার টাকা নিয়ে কালীরাবাজার যা”িছলেন।
যাওয়ার পথে শহরের পুরাতন কোর্ট শায়েস্তা খান রোড এলাকায় ৩ ব্যক্তি নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে তাকে আটক করে।
তাকে র্যাব কার্যালয়ের পাশের পোস্ট অফিসের ভেতরে নিয়ে ধারালো ছোরা ও অস্ত্রের ভয় দেখিয়ে ৩২ হাজার টাকাসহ মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে জানান জুলহাস।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশীষ কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় ডেনিসন গার্মেন্টসের ব্যব¯’াপক শামীম খান লিখিত অভিযোগ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৮৪০ ঘ.
bdnews24