যশোর, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের অভয়নগর উপজেলায় সোমবার র্যাব পরিচয়ে তিন ব্যক্তির কাছ থেকে দুই লাখ ১২ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
খুলনা-যশোর মহাসড়কে চেঙ্গুটিয়া গ্রামে এ ছিনতাইয়ের শিকার তিনজন হলেন প্রেমবাগ ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুস সাত্তার, তার সহযোগী গোলাম মোস্তফা ও নাজিম উদ্দিন।
আব্দুস সাত্তার সাংবাদিকদের বলেন, দুপুরে তারা চেঙ্গুটিয়া বাজারের জনতা ব্যাংক থেকে কর্মসৃজন প্রকল্পের দুই লাখ ১২ হাজার টাকা তুরে নসিমনযোগে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাচ্ছিলেন।
খুলনা-যশোর মহাসড়কে উড়োতলায় পৌঁছালে র্যাবের পোশাক পরা এবং অস্ত্রশস্ত্রসহ একদল লোক একটি মাইক্রোবাস নিয়ে তাদের গতিরোধ করে। র্যারেব পরিচয় দিয়ে তাদের মাইক্রোবাসে তুলে নেয়।
এরপর সব টাকা নিয়ে মারধর করে তাদের মণিরামপুর উপজেলার বারপাড়া গ্রামে রেখে চলে যায়।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.
bdnews24