চট্টগ্রাম, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিইউএফএল জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র মামলায় চট্টগ্রাম মহানগর পুলিশের তৎকালীন উপ-কমিশনার আব্দুল্লাহ হেল বাকীর জেরা চলছে।
সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে বাকীকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবীরা।
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল-এর সংরক্ষিত জেটি ঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটকের ঘটনার সময় আব্দুল্লাহ হেল বাকী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর জোনের উপ-কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
গত ৮ মে বাকী এ এই মামলার দশম সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৫৪৩ ঘ.
bdnews24