২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিশাত অনুসরণীয়: খালেদা

এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2012, 05:00 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। শনিবার রাতে এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, “এক জন নারী হয়ে এভারেস্ট বিজয় করে নিশাত সারাবিশ্বে স্বজাতির মাথা উন্নত করেছে। ভবিষ্যতেও দেশের অন্য নারীরা তার এ সাফল্য অনুকরণের মাধ্যমে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় অনুপ্রাণিত হবে বলে আশা করছি।” বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের চূড়ায় বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৯টায় ওঠেন নিশাত। এ সময় তার সঙ্গে ছিলেন আরেক এভারেস্ট জয়ী এম এ মুহিত, যিনি এর আগেও একবার এভারেস্ট জয় করেছিলেন। বিএনপি চেয়ারপারসন বলেন, এ গৌরবোজ্জ্বল বিজয়ে সারা বিশ্বে বাংলাদেশের মুুখ উজ্জ্বল হয়েছে। “সারা দেশের মানুষ নিশাত মজুমদারের এই অভূতপূর্ব সাফল্যে উদ্বেলিত। আমিও সে আনন্দে নিজেকে সামিল করছি।” নিশাত মজুমদারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন খালেদা জিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২৩০০ ঘ.