২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন নিপীড়নের দায়ে কর্মকর্তা বরখাস্ত

সরকারি শিশু পরিবারের শিশুদের ওপর যৌন নিপীড়নসহ বিভিন্ন অভিযোগে নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2012, 03:35 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

নোয়াখালী, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি শিশু পরিবারের শিশুদের ওপর যৌন নিপীড়নসহ বিভিন্ন অভিযোগে নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব রণজিৎ বিশ্বাস স্বাক্ষরিত এক চিঠিতে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবু আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়। জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবু আহমেদকে বরখাস্তের আদেশটি বিকালে ফ্যাক্স‹যোগে এসে পৌঁছেছে। এতে বলা হয়েছে, উপ-পরিচালকের বিরুদ্ধে সরকারি শিশু পরিবারের শিশুদের ওপর যৌন নিপীড়ন ছাড়াও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকায় তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২১২৪ ঘ.