২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুয়া চিকিৎসকে লাখ টাকা জরিমানা

নগরীর রৌফাবাদে এক ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2012, 02:53 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

চট্টগ্রাম, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর রৌফাবাদে এক ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে নগরীর পাঁচলাইশ থানার রৌফাবাদে অভিযান চালিয়ে এম এন এইচ জামান নামে ওই ব্যক্তিকে এ জরিমানা করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যুথিকা সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এম এন এইচ জামান নামের এই ব্যক্তি ১৯৮৬-৮৭ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান বিভাগ থেকে øাতকোত্তর কোর্স সম্পন্ন করেন। তারপর একটি ওষুধ কোম্পানিত কিছুদিন চাকরি করে চট্টগ্রামের রৌফাবাদে এসে ফার্মেসি খুলেন। সেখানে নিজের নামের আগে ডা. ব্যবহার করে রোগীদের সঙ্গে দীর্ঘদিন ধরে তিনি প্রতারণা করে আসছিলেন বলেও জানান যুঁথিকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০৪৯ ঘ.