২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে বজ্রপাতে ১ জনের মৃত্যু

নোয়াখালীর হাতিয়ায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো তিন জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2012, 10:25 AM

Updated : 24 Aug 2022, 11:21 AM

নোয়াখালী, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর হাতিয়ায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো তিন জন। রোববার সকালে ৮টার দিকে ঘটনা ঘটে। বজ্রপাতে প্রাণ হারানো সুভাস চন্দ্রদাস (৩২) হাতিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকৈলাশ এলাকার বাসিন্দা। হাতিয়া পৌর মেয়র একেএম ইউসূফ আলী জানান, সকাল ৮টার দিকে ঝড়ের সময় বাড়ির পাশের জমি থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হন। এ সময় সুভাসের স্ত্রী অর্জুন চন্দ্র দাস (২৩), তাদের শিশু সন্তান কৃষ্ণ চন্দ্র দাস (২) ও ভাই গোপাল চন্দ্র দাস (৩৬) আহত হয়। তাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৬২৭ ঘ.