২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে সড়ক অবরোধ

এক শ্রমিককে পুলিশে দেওয়ার ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2012, 04:56 AM

Updated : 24 Aug 2022, 11:20 AM

সাভার, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক শ্রমিককে পুলিশে দেওয়ার ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে হামিম গ্র“পের একটি প্যাকেজিং কারখানার শ্রমিকদের অবরোধের মুখে ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। শিল্প পুলিশ-১ এর আশুলিয়া জোনের পরির্দশক মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দুপুরে বাংলাবাজার এলাকার হামিম গ্র“পের একটি প্যাকেজিং কারাখানায় মোবাইলে কথা বলার সময় এক শ্রমিকের সঙ্গে প্রতিষ্ঠানের প্রসাশনিক কর্মকর্তার বাকবিতণ্ডা হয়। এ ঘটনায় ওই কর্মকর্তাকে মারধর করায় শ্রমিককে পুলিশে দেয় কারখানা কর্তৃপক্ষ। শনিবার সকালে কাজে এসে শ্রমিককে পুলিশে দেওয়ার কথা জানতে পেরে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরে নরসিংহপুরে হামিম গ্র“পের অপর একটি কারখানার সামনে সড়ক অবরোধ করে শ্রমিকরা। আন্দোলনরত কয়েকজন শ্রমিক বিডিনিউজ টোয়েন্টিফোরর ডটকমের কাছে দাবি করেন, অবরোধকারী শ্রমিকদের ওপর পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়েছে। এতে তাদের কয়েকজন সামান্য আহত হয়েছেন। অবশ্য বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ শুধু লাঠিপেটা করেছে বলে জানান পরিদর্শক মোকলেসুর মোখলেছুর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১০৫৪ ঘ.