২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ট্রাকচাপায় ৫ জন নিহত

গাইবান্ধায় ট্রাকচাপায় ৫ জন নিহত হয়েছে যাদের ৪ জনই একই পরিবারের সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2012, 04:46 AM

Updated : 24 Aug 2022, 11:20 AM

গাইবান্ধা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাইবান্ধায় ট্রাকচাপায় ৫ জন নিহত হয়েছে যাদের ৪ জনই একই পরিবারের সদস্য। শুক্রবার ভোর রাতে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের জেলা পুলিশ সুপারের কার্যালয়ের পাশে ৭ নম্বর গোডাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শ্যামল চন্দ্র সরকার (৩৫), তার স্ত্রী নমিতা রানী (২৮), শ্যামলের ছোট ভাই চন্দন কুমার (২৩), খালা কাঞ্চনবালা (৬০) এবং তাদের বহনকারী ভ্যান চালক আশরাফ আলী (৫০)। সদর থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, ভোররাতে শ্যামল চন্দ্র সরকার তার অসুস্থ স্ত্রী শ্রীমতি নমিতা রানীর রিকশাভ্যানে করে গাইবান্ধা আধুনিক হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। এ সময় ৭ নম্বর গোডাউনের সামনে পলাশবাড়ী থেকে গাইবান্ধাগামী একটি ট্রাক রিকশাভ্যানকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন, হাসপাতালে নেওয়ার পথে দুইজন ও হাসপাতালে একজন মারা যান। ওসি জানান, পুলিশ ট্রাকটি চিহ্নিত করেছে। তবে এখনও আটক করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এসইউ/১০৩৮ ঘ.