২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় আগুনে পুড়ে গেছে ১৬ দোকান

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ধর্মপুর বাজারের ১৬টি দোকান আগুনে পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2012, 09:05 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

গাইবান্ধা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ধর্মপুর বাজারের ১৬টি দোকান আগুনে পুড়ে গেছে। গাইবান্ধা ফায়ার সার্ভিস জানায়, রোববার ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বাজারের মঞ্জু মিয়ার চা দোকানে আগুন লাগে। পরে বাজারের অন্য দোকানগুলোতে তা ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ৬টি ওষুধের দোকান, ৩টি চা স্টল, ১টি মুদি দোকান, ১ ইলেকট্রনিক্সের দোকান, ১টি হোটেল, ২টি সেলুন, ১টি গো খাদ্যের দোকান ও একটি যন্ত্রাংশের দোকান। গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ময়নুল হক জানান, গাইবান্ধা ও বগুড়ার সোনাতোলা থেকে ফায়ার সার্ভিস এর দুইটি ইউনিট ভোর পৌনে চারটায় ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১৫০৩ ঘ.