২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় পথচারী নিহত

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু এলাকায় ট্রেনের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2012, 11:21 AM

Updated : 24 Aug 2022, 11:14 AM

সিরাজগঞ্জ, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু এলাকায় ট্রেনের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কে কড্ডার মোড়ে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৫৫ বলে জানিয়েছেন সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি লাইজুর রহমান। তিনি বলেন, মঙ্গলবার ভোরে কড্ডার মোড় রেলওয়ে ব্রিজের পাশে রাস্তা পারপারের সময় ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই ওই পথচারী মারা যান। লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৭২৩ ঘ.