২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধাসহ তিন নারী পেলেন গাভী

হবিগঞ্জের মুক্তিযোদ্ধাসহ তিন নারীকে গাভী দিয়েছে চেষ্টা নামের একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2012, 01:50 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

হবিগঞ্জ, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের মুক্তিযোদ্ধাসহ তিন নারীকে গাভী দিয়েছে চেষ্টা নামের একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান। এ উপলক্ষে শুক্রবার বিকালে শহরের মেজর জেনারেল (অব.) এম এ রব গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিন নারী হলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ফরিজা খাতুন, বীরাঙ্গনা পুষ্প রানী শুক্লবদ্য ও বীরাঙ্গনা মালতী রানী শুক্লবদ্য। চেষ্টার সাধারণ সম্পাদক লায়লা নাজনিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ বছরের ৩১ মার্চ ঢাকায় বীরঙ্গনা পুষ্প রানী শুক্লবদ্য, মালতী রানী শুক্লবদ্য ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ফরিজা খাতুনকে সম্মানা প্রদান করে চেষ্টা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৯৪০ ঘ.