২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীর অভ্যন্তরীণ লঞ্চ চলাচল বন্ধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সোমবার দুপুরে পটুয়াখালীর অভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চের চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2012, 01:42 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

পটুয়াখালী, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সোমবার দুপুরে পটুয়াখালীর অভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চের চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ। এছাড়া পটুয়াখালী নৌবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নৌ-বন্দরের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান খবরটি নিশ্চিত করেন। মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলার অভ্যন্তরীণ রুটে ৬৫ ফুটের নিচে লঞ্চগুলোর চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তবে ঢাকাগামী ডবল ডেকারের তিনটি লঞ্চ যাত্রী নিয়ে যথাসময়ে পটুয়াখালী টার্মিনাল ছেড়ে গেছে। পটুয়াখালী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক কাজী কেরামত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সারাদিন দমকা হাওয়াসহ আকাশ মেঘলা ছিল। বিকাল থেকে ভারি ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নদ-নদীর পানি স্বাভাবিক জেয়ারের চেয়ে ৩/৪ ফুট বেড়ে গেছে বলেও জানান কেরামত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৪ ঘ.