২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

রাজধানীতে দুই দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2012, 02:44 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে দুই দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। শনিবার ও রোববার হাজারীবাগ ও কাফরুলে এই তিন জন মারা যান বলে পুলিশ জানায়। হাজারীবাগে নিহতরা হলেন- দিদারুল ইসলাম (৩৪) ও ফিরোজ মিয়া (৬০)। শনিবার রাতে কাফরুলের ভাসানটেকে নিজ বাসায় বৈদ্যুতিক সুইচ দিতে গিয়ে মো. লিটন (২৭) নামে এক যুবকের মারা যান। হাজারীবাগে নিহতরা পেশায় কাঠমিস্ত্রী। রোববার হাজারীবাগের ব্যারাইদ লেদার কমপ্লেক্সের দ্বিতীয় তলায় কাজ করার সময় বৈদ্যুতিক দুর্ঘটনার শিকার হয়ে তারা মারা যান। হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দ্বিতীয় তলায় ছাউনিতে টিনের কাজ করার সময় টিন কাছের একটি বৈদ্যুতিক তারে লাগলে এ দুর্ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/২০৪৫ ঘ.