২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়ে নীলফামারীতে বাড়িঘর বিধ্বস্ত

কালবৈশাখী ঝড়ে শুক্রবার নীলফামারীর চার উপজেলার ৫০টি গ্রামের তিন শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2012, 05:58 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

নীলফামারী, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কালবৈশাখী ঝড়ে শুক্রবার নীলফামারীর চার উপজেলার ৫০টি গ্রামের তিন শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মোত্তালিব মোল্লা বলেন, বিকেল ৫টার দিকে সদর, ডোমার, জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলায় বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বহু গাছপালা উপড়ে গেছে। উঠতি রবি ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এসব উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩৫৪ ঘ.