২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় নজরুল সম্মেলন শুরু

খুলনায় শুক্রবার দু’দিনব্যাপী নজরুল সম্মেলন শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2012, 12:54 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

খুলনা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় শুক্রবার দু’দিনব্যাপী নজরুল সম্মেলন শুরু হয়েছে। নগরীর সার্কিট হাউজে নজরুল ইন্সটিটিউট আয়োজিত এ সম্মেলন উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ। উদ্বোধন শেষে সার্কিট হাউজ চত্বরে নজরুল সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। বিকালে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে শুদ্ধ সুর ও বাণীতে নজরুল সঙ্গীতের প্রশিক্ষণ দেওয়া হয়। নজরুল সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যে অংশ নেন ঢাকা ও খুলনার বিশিষ্ট শিল্পীরা। নজরুল ইন্সটিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো. মসিউর রহমান। মূল আলোচক ছিলেন প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক অসিত বরণ ঘোষ। উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, বহুমাত্রিক গুণের অধিকারী কাজী নজরুল ইসলাম বাঙালির জাতিসত্ত্বাকে উজ্জীবিত করেছেন। বিদ্রোহী কবির স্মৃতি বিজড়িত খুলনায় ‘নজরুল চর্চা কেন্দ্র’ অথবা ‘নজরুল স্মৃতি কেন্দ্র’ স্থাপন করার অশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, সংস্কৃতি সচিব সুরাইয়া বেগম, নজরুল ইন্সটিটিউট ট্রাস্টি বোর্ডের সদস্য খিলখিল কাজী প্রমুখ, নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক রশীদ হায়দার, জেলা প্রশাসক মো. জমসের আহাম্মদ খন্দকার, সংসদ সদস্য মোল্লা জালাল উদ্দিন ও নূর আফরোজ আলী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সার্কিট হাউজ চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নজরুল সঙ্গীত, আবৃত্তি এবং নৃত্যে অংশ নেন ঢাকা এবং খুলনার বিশিষ্ট শিল্পীরা। খুলনার জেলা প্রশাসক মো. জমশের আহাম্মদ খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্মেলনের দ্বিতীয় ও শেষদিন রয়েছে আলোচনা সভা, সঙ্গীতানুষ্ঠান ও নৃত্য। সকাল ১১টায় শুরু হয়ে সন্ধ্যায় অনুষ্ঠান শেষ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৮ ঘ.