ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ পাঁচ বছর মারণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করে মঙ্গলবার চলে গেলেন সাংবাদিক শীলা আফরোজা।
সকাল সোয়া ১১টায় রাজধানীর পল্ল¬বীতে নিজ বাসায় মারা যান তিনি। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর।
তার দুই মেয়ে আরশি (৯) ও উর্বশী (৫)।
শীলার স্বামী দৈনিক কালের কণ্ঠের বিশেষ সংবাদদাতা আবু তাহের মোহম্মদ সাইদুজ্জামান জানান, ২০০৭ সাল থেকে শীলা ক্যান্সারে ভুগছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে øাতকোত্তর শেষ করে দৈনিক ভোরের কাগজে সাংবাদিকতায় কর্মজীবন শুরু করেন শীলা। পরে তিনি দৈনিক আমার দেশ পত্রিকায় যোগ দেন। সেখানে কর্মরত অবস্থায় তিনি ক্যান্সারে আক্রান্ত হন।
শীলার স্বজনরা জানায়, ব্রেইন টিউমারে সনাক্ত হওয়ার পর ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে শীলার অস্ত্রপচার করা হয়। পরে কিছুটা সুস্থও হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু শেষ কয়েক বছর তার অবস্থার চরম অবনতি ঘটে।
মঙ্গলবার বিকালে শীলার গ্রামের বাড়ি চাঁদপুরের মতলবে নিয়ে যাওয়া হয় তার মরদেহ। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
শীলার মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচ/আরএ/১৭২০ ঘ.
bdnews24