২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক বাড়ি-সাত গাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক রাতে সাত যানবাহন এবং একটি বাড়িতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2012, 04:44 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

নারায়ণগঞ্জ, মার্চ ২০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক রাতে সাত যানবাহন এবং একটি বাড়িতে ডাকাতি হয়েছে। সোমবার গভীর রাতে এ ডাকাতির সময় তাদের হামলায় ১০ জন আহত হয়েছে। লুট করেছে নগদ অর্থসহ অন্তত ১০ লাখ টাকার মালামাল। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ডাকাতির শিকার আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক মো. ইয়াসিন সাংবাদিকদের বলেন, রাত ২টার দিকে ১৫/১৬ জন ডাকাত আড়াইহাজার-মদনপুর সড়কের লেঙ্গুরদী এ এম বদরুজ্জামান উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করে। এ সময় রোগাবাহী স্বাস্থ্য কমপ্লে¬ক্সের অ্যাম্বুলেন্সের গতিরোধ করে এবং চালকের কাছ থেকে একটি মোবাইল ফোন সেট এবং নগদ সাড়ে তিন হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে রাখে। এরপর তারা রোগী ও সঙ্গের লোকজনের কাছ থেকে নগদ প্রায় ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। একই সময় তারা একটি ট্রাক, তিনটি পিকাপ ভ্যান, একটি মাইক্রোবাস ও দুইটি প্রাইভেটকার আটকে চালক ও যাত্রীদের মারধর করে। তাদের কাছ থেকে নগদ দেড়লাখ টাকা, ১৫টি মোবাইল ফোন সেট ও মূল্যবান মালামাল লুট করে। এদিকে রাত ২টার দিকে খাগকান্দা ইউনিয়নের পাচানী গ্রামের মাওলানা হাফেজ মাহাবুবের বাড়িতে একদল ডাকাত ঢোকে। তারা দরজা ভেঙ্গে ঘরে ঢুকে নগদ ৬০ হাজার টাকা ও ১৪ ভরি স্বর্ণালংকারসহ আট লাখ টাকার মালামাল লুট করে। আড়াইহাজার থানার উপ-পরিদর্শক আশরাফুজ্জামান বিডিনিউজ টায়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। খোঁজ খবর নেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৮ ঘ.