চট্টগ্রাম, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর স্টিল মিল বাজার সংলগ্ন একটি কলোনিতে আগুনে অন্তত ২৩টি বিভিন্ন ধরনের দোকান ও বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আগ্রাবাদ দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মী বিশ্বান্তর বড়–য়া জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে বাজার সংলগ্ন বার্মা কলোনির একটি বসত ঘরে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
আগুনে ২৩ জন পৃথক মালিকের ১৭টি দোকান ও ছয়টি কাঁচা বসতঘর পুড়ে যায়।
দমকল বাহিনীর দুটি ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে সকাল ৭টা ৪০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
আগুনে প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান বিশ্বান্তর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/আরএ/১৪১৬ ঘ.
bdnews24