২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৬

রাজধানীর খিলগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুটি প্রাইভেটকার থেকে প্রায় পাঁচ হাজার বোতল ফেন্সিডিলসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2012, 01:55 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুটি প্রাইভেটকার থেকে প্রায় পাঁচ হাজার বোতল ফেন্সিডিলসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার ও শনিবার খিলগাঁও থেকে তাদের গ্রেপ্তার হয় বলে ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- গাজী সালাউদ্দিন খোকন ওরফে গাজী খোকন (৩০), লাবু কাজী (৪১), আয়শা বেগম (৩০), আমির হামজা (৫৭), মাহফুজুর রহমান (২৮) ও সাগর তালুকদার (২৩)। গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানিয়েছে, বিক্রির উদ্দেশ্যে সাতক্ষীরা, বেনাপোল ও যশোর থেকে ফেন্সিডিলগুলো তারা এনেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৯৫১ ঘ.