২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে এসএসসি পরীক্ষার খাতা পুড়ে গেছে

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় একটি বাড়িতে আগুনে অন্য মালামালের সঙ্গে এবারের এসএসসি পরীক্ষার দেড়শ’ খাতা পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2012, 12:31 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

হবিগঞ্জ, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় একটি বাড়িতে আগুনে অন্য মালামালের সঙ্গে এবারের এসএসসি পরীক্ষার দেড়শ’ খাতা পুড়ে গেছে। শনিবার ভোরে গোছাপাড়া গ্রামে শামসুল ইসলাম ফুল মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ড হয়। স্থানীয়দের বরাত দিয়ে চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় আমুরোড উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক আল আমিন এই গ্রামের ফুল মিয়ার বাড়িতে থেকে স্কুলে চাকরি করেন। পরীক্ষক হিসেবে তিনি এবারের এসএসসি’র ইংরেজি ২য় পত্রের দেড়শ’ খাতা আনেন। শনিবার ভোর ৪টার দিকে ফুল মিয়ার সেমি-পাকা বাড়িতে আগুন ধরলে পরীক্ষার খাতা, আসবাবপত্র, নগদ অর্থসহ মূল্যবান মালামাল পুড়ে যায়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টির তদন্ত করা হবে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৫ ঘ.