২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকের ধাক্কায় অটোবাইক যাত্রী নিহত

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ট্রাকের ধাক্কায় এক অটোবাইক (ব্যাটারি চালিত অটোরিকশা) যাত্রী নিহত এবং চারজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2012, 06:02 AM

Updated : 24 Aug 2022, 10:54 AM

নারায়ণগঞ্জ, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ট্রাকের ধাক্কায় এক অটোবাইক (ব্যাটারি চালিত অটোরিকশা) যাত্রী নিহত এবং চারজন আহত হয়েছেন। ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক শাহআলম জানান, শনিবার সকাল ৯টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের পাগলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সানাউল্লাহ মিয়া (৩৫) পাগলা এলাকায় বিভিন্ন শিল্প কারখানায় কাঁচামাল সরবরাহ করতেন। উপ-পরিদর্শক শাহআলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাঁচজন আরোহী নিয়ে অটোবাইকটি পাগলা থেকে ফতুল্লা যাচ্ছিল। এক পর্যায়ে একটি ট্রাক পেছন থেকে অটোবাইকটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোবাইকের পাঁচ আরোহীর সবাই আহত হন। সানাউল্লাহকে আশঙ্কাজনক অবস্থায় খানপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আহত বাকি চারজনকে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে উপ পরিদর্শক জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১২০০ ঘ.