২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাসের ধাক্কায় রিকশাচালক নিহত

চট্টগ্রামের তৃতীয় কর্ণফুলী সেতুর কাছে বাসের ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন। আহত হয়েছে আরো তিন জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2012, 12:02 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

চট্টগ্রাম, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের তৃতীয় কর্ণফুলী সেতুর কাছে বাসের ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন। আহত হয়েছে আরো তিন জন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কর্ণফুলী সেতু সংলগ্ন গোল চত্বরের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত রিকশাচালকের পরিচয় পুলিশ জানাতে পারেনি। তার বয়স আনুমানিক ৩৫ বছর। আহতরা হলেন- আরজু (২৫), বাবলা শীল (২৫) ও মো. সালাউদ্দিন (১৮)। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) পান্না লাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আনোয়ারা থেকে শহরের দিকে আসা বাসটি গোল চত্বরের কাছে একটি টেম্পু ও দুটি রিকশাকে ধাক্কা দেয়। এতে এক রিকশার চালক ঘটনাস্থলেই মারা যায়। বাসের চালক পালিয়ে গেলেও তার সহকারী আবদুল মান্নানকে পুলিশ আটক করেছে বলে এসআই পান্না জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/১৮০৩ ঘ.