২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতুর টোল প্লাজা এলাকা থেকে সোমবার রাতে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে বিজিবি সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2012, 05:37 AM

Updated : 24 Aug 2022, 10:52 AM

চাঁপাইনবাবগঞ্জ, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতুর টোল প্লাজা এলাকা থেকে সোমবার রাতে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে বিজিবি সদস্যরা। গ্রেপ্তারকৃত মাসুম মিয়া (৩২) শিবগঞ্জ উপজেলার টালিগঞ্জ-খাসের হাট গ্রামের বুলু মিয়ার ছেলে। ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, রাত সোয়া ৮টার দিকে সেতুর টোল প্লাজায় মাসুমকে তল্লাশি করে তার কাছে একটি চাইনিজ পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি। মাসুমকে রাতেই চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় তুলে দেওয়া হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলাও হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৩০ ঘ.