২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পিস্তলসহ ৩ জন আটক

চট্টগ্রামের বিআরটিসি মোড় থেকে একটি পিস্তলসহ তিনজনকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2012, 11:43 AM

Updated : 24 Aug 2022, 10:51 AM

চট্টগ্রাম, ফেব্র“য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বিআরটিসি মোড় থেকে একটি পিস্তলসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। এরা হলেন- তৌফিক আহমেদ (৪০), আলমগীর আলম (৩৭) ও আনোয়ার হোসেন (৩৫)। র‌্যাব-৭ এর কর্মকর্তা এএসপি নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত পৌনে ২টার দিকে বিআরটিসিসি মোড় সংলগ্ন বাসস্ট্যান্ডে একটি মাইক্রোস থেকে তাদের আটক করা হয়। “কিছু লোক নাশকতা সৃষ্টির জন্য মাইক্রোবাসে করে ঘোরাঘুরি করছে এমন খবরে আমরা অভিযান চালাই। বিআরটিসি মোড়ে তাদের মাইক্রোবাস তল্লাশি করে ৭ দশমিক ৬৫ বোরের একটি পিস্তল এবং সাত রাউন্ড গুলি পাওয়া যায়।” আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/১৭৩০ ঘ.