২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ৬৫০০ চিকিৎসক নিয়োগ: মন্ত্রী

পিএসসির মাধ্যমে আরো সাড়ে ছয় হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক|

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2012, 07:15 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিএসসির মাধ্যমে আরো সাড়ে ছয় হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক| বৃহস্পতিবার বরিশাল শের-এ-বাংলা মেডিক্যাল কলেজ পরিদর্শনের সময় মন্ত্রী বলেন, সরকারি কর্ম কমিশনের মাধ্যমে এসব নিয়োগ দিয়ে চিকিৎসকের শূন্যতা পূরণ করা হবে। গত ১৯ ফেব্র“য়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসকদের শূন্য পদ পূরণের সুপারিশ করার চার দিন পর এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত দুই বছরে অ্যাডহক ভিত্তিতে সাড়ে চার হাজার চিকিৎসক নিয়োগের পরও ছয় হাজার পদ খালি রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/পিডি/০১১৭ ঘ.