২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বিপুল পরিমাণ ভারতীয় কাপড় উদ্ধার

খুলনার বটিয়াঘাটা থেকে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় উদ্ধার করেছে র‌্যাব ও কোস্টগার্ড। এ সময় দু’জনকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2012, 06:20 AM

Updated : 24 Aug 2022, 10:50 AM

খুলনা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার বটিয়াঘাটা থেকে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় উদ্ধার করেছে র‌্যাব ও কোস্টগার্ড। এ সময় দু’জনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার জিরো পয়েন্ট এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের এসব ভারতীয় কাপড় উদ্ধার করা হয় বলে জানান র‌্যাব-৬ খুলনার কর্মকর্তা (এএসপি) রেজাউল করিম। তিনি জানান, সাতক্ষীরা থেকে ঢাকায় নিয়ে যাওয়ার সময় রাত ৯টার দিকে জিরো পয়েন্ট এলাকায় ট্রাকে অভিযান চালিয়ে এসব ভারতীয় শাড়ি, থ্রি পিস ও থান কাপড় উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকচালক রবিউল (২৪) ও সহকারী রানা শেখকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের খালিশপুরের র‌্যাব-৬ কার্যালয়ে রেখে জিজ্ঞসাবাদ করা হচ্ছে বলেও জানান রেজাউল করিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১২১৮ ঘ.