গাইবান্ধা, ১৯ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাঘাটা উপজেলায় সিএনজিচালিত এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ঘুড়িদহ ইউনিয়নের মথরপাড়া গ্রামের একটি বাঁশঝাড়ে সাজু মিয়ার (৩৮) লাশ পাওয়া যায়।
সাজু মিয়া ঘুড়িদহ ইউনিয়নের যাদুর তাইড় গ্রামের আব্দুল জলিল প্রধানের ছেলে।
সাঘাটা থানার ওসি আহসান হাবীব নিহতের পারিবারের বরাত দিয়ে জানান, সাঘাটা বাজারে যাওয়ার জন্য রোববার দুপুরে সাজু বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি।
তিনি আরো বলেন, নিহতের শরীরে একাধিক জখমের চিহ্ন রয়েছে।
লাশ গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৩৫ ঘ.
bdnews24