২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2012, 04:21 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

নারায়ণগঞ্জ, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন। শনিবার বিকালে এশিয়ান হাইওয়ের কোশাব এলাকায় এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ করেছে। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়। নিহত গাফফার (২৮) উপজেলার মুশুরী এলাকার তারা মিয়ার ছেলে। তিনি ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ছিলেন বলে এলাকাবাসী জানিয়েছে। আহত ছাত্রলীগকর্মী মাছুমকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভুলতাগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই গাফফার নিহত হন। এর জের ধরে বিক্ষুদ্ধ লোকজন ট্রাকটি আটক করে অগ্নিসংযোগ করে। এশিয়ান হাইওয়েতে আধঘণ্টা অবরোধ করলে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিকাল সাড়ে ৫টার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল শুরু হয়। ওসি আরো বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে কাঞ্চন দমকলের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৬ ঘ.