নোয়াখালী, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর কোম্পনীগঞ্জে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন জলদস্যু নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরো এক জলদস্যু।
বৃহ¯পতিবার ভোরে চর এলাহী ইউনিয়নের ৬নং ওয়ার্ডভুক্ত চর বালুয়া দ্বীপে র্যাব ওই অভিযান চালায়।
নিহতরা হলেন- শামছুল আলম মাঝি (৫৫), জয়নাল (৩৮) ও জাফর (৪০)।
র্যাব-১১ এর লেফটেন্যান্ট কর্নেল মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চর বালুয়া নদীতে ৩০/৪০ জন জলদস্যু অবস্থান করছে- এমন খবর পেয়ে র্যাব সেখানে অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে দস্যুরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র্যাবও পাল্টা গুলি চালায়।
অন্ধকারের কারণে দস্যুবাহিনীর কতজন গুলিবিদ্ধ হয়েছে তা নিশ্চিত হতে না পারলেও গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পালিয়ে যেতে দেখা গেছে বলে জানান তিনি।
গোলাগুলি শেষে ঘটনাস্থল থেকে জলদস্যুদের ফেলে যাওয়া ১টি বিদেশি রিভলবার, ১টি দেশীয় পিস্তল, ১টি কাটা রাইফেল, ১টি এলজি, ২টি প্যারাস্যুট সিগন্যাল রকেট, ৪টি রামদাসহ দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধার করা হয়েছে।
র্যাব কর্মকর্তা মোস্তফা জানান, অভিযানে নৌ-পথে হাতিয়া কোস্টগার্ডের সদস্যরাও অংশ নেন। বিকেল ৩টায় অভিযান সমাপ্ত হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি এমরান হোসেন জানিয়েছেন, লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছে। বামনী নদীতে জোয়ার এলে তারা ঘটনাস্থলে যেতে পারবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৬০২ ঘ.
bdnews24