২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মীয় স্থাপনা ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

হাটহাজারীতে মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় স্থাপনা ভাংচুর-অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে মানববন্ধন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2012, 04:21 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাটহাজারীতে মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় স্থাপনা ভাংচুর-অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে মানববন্ধন হয়েছে। শনিবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে ‘সচেতন নাগরিক সমাজ ও সর্বস্তরের সংস্কৃতিক কর্মী’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের আদর্শ, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য নস্যাত করতে একটি গোষ্ঠীর ওপর এই হামলা চালানো হয়েছে। হাটহাজারীর ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে এক্ষেত্রে প্রশাসনের উদাসীনতারও সমালোচনা করেন তারা। এ কর্মসূচিতে উদীচী শিল্পী গোষ্ঠী, বোধন আবৃত্তি পরিষদ, কনসার্ন সার্ভিসেস ফর ডিসঅ্যাবেলড, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ, পটিয়া লোকনাথ মন্দিরসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি সংহতি প্রকাশ করে। সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক গোলাম মুস্তাফা, অধ্যাপক আবুল মনসুর, কবি কামরুল ইসলাম, সংস্কৃতিকর্মী রনজিৎ রক্ষিত, সাংবাদিক রিয়াজ হায়দার প্রমুখ। ‘ধর্মভিত্তিক দল নিষিদ্ধ না হওয়াই কারণ’ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে ধর্মভিত্তিক দল ও রাজনীতি নিষিদ্ধ না করায় চট্টগ্রামে ‘সা¤প্রদায়িক সংঘাতের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মনে করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবি নিয়ে গড়ে ওঠা সংগঠনটি এ মত প্রকাশ করে। হাটহাজারী মন্দির ভাংচুরের নিন্দাও জানিয়েছে সংগঠনটি। এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেজন্য ধর্মভিত্তিক দল ও রাজনীতি নিষিদ্ধ করার আহ্বান জানায় কমিটি। বৃহস্পতিবার ও শুক্রবার হাটহাজারী উপজেলা সদর ও নন্দীরহাটে কয়েকটি মন্দির ভাংচুর এবং আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে জামায়াত-শিবিরের ইন্ধন রয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। অন্যদিকে মসজিদে হামলার অভিযোগ তুলে এর জন্য দায়ীদের শাস্তির দাবিতে শুক্রবার দিনভর চট্টগ্রাম-রাঙামাটি সড়ক অবরোধ করে রাখে এক দল লোক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এআরআর/আরআরডি/২২১৭ ঘ.