২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২

সাভারের ব্যাংক টাউন ব্রিজ ও আশুলিয়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রসহ দু’জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2012, 10:35 AM

Updated : 24 Aug 2022, 10:45 AM

সাভার, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের ব্যাংক টাউন ব্রিজ ও আশুলিয়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রসহ দু’জনের মৃত্যু হয়েছে। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের ব্যাংক টাউন ব্রিজের ওপরে ট্রাক চাপায় মো. তুহিন (৮) নামের এক স্কুল ছাত্র নিহত হয়। তুহিন ব্যাংক টাউন এলাকার জামাল হোসেনের ছেলে। সে কর্নপাড়া ব্রাক স্কুলের প্রথম শ্রেণীতে পড়তো। উলাইল থেকে বাংকটাউন যাওয়ার পথে ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় তুহিন। ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়েছে বলে শহিদুল জানান। এদিকে সকাল ৮টার দিকে আশুলিয়ার বলিভদ্র বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের একটি প্রাইভেট কারের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয় বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম। তিনি জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। এ দুটি ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় মামলা দায়ের হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/জেকে/১৬৩০ ঘ.