২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে লোকসঙ্গীত উৎসব শুরু

‘মাটির টানে মাটির গানে, লাগুক দোলা আবার প্রাণে’ স্লোগান নিয়ে যশোরে শুরু হয়েছে দু’দিনব্যাপী লোকসঙ্গীত উৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2012, 12:56 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

যশোর, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘মাটির টানে মাটির গানে, লাগুক দোলা আবার প্রাণে’ স্লোগান নিয়ে যশোরে শুরু হয়েছে দু’দিনব্যাপী লোকসঙ্গীত উৎসব। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান মঙ্গল প্রদীপ জ্বেলে উৎসবের উদ্বোধন করেন। উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের উদ্যোগে এই উৎসবের প্রথম দিন চট্টগ্রাম, রংপুর, সুনামগঞ্জ ও যশোরের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। যশোর ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, সুনামগঞ্জ, রংপুর, কুষ্টিয়া, নড়াইল, খুলনা, নেত্রকোনা, মানিকগঞ্জ ও মাগুরা শতাধিক শিল্পী উৎসবে অংশ নিচ্ছেন। আলোচনা সভায় বক্তব্য দেন উৎসব উদযাপন পর্ষদের আহ্বায়ক কাজী আব্দুস শহীদ লাল, উদীচীর উপদেষ্টা সাংসদ পীযূষ কান্তি ভট্টাচার্য, ডা. কাজী রবিউল হক, উদীচীর যশোর শাখার ভারপ্রাপ্ত সভাপতি সোমেশ মুখার্জী, সাধারণ সম্পাদক ডিএম শাহিদুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/১৮৫৩ ঘ.