ঢাকা, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আটটি সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রধান হুইপ আব্দুস শহীদ দিনের সম্পূরক কার্যসূচিতে এসব সংসদীয় কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন।
ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে অধিবেশনে এই প্রস্তাব কণ্ঠভোটে গৃহীত হয়।
কমিটিগুলো হলো- অর্থমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, সরকারি প্রতিষ্ঠান কমিটি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/০০২৫ ঘ.
bdnews24