২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে মোটরসাইকেল চোর চক্রের পাঁচজন আটক

সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2012, 02:59 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

সিলেট, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে দক্ষিণ সুনামগঞ্জ ও ছাতক উপজেলায় এ অভিযান চালানো হয়েছে। বুধবার দুপুরে র‌্যাব-৯ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আটকরা হলেন- ছাতকের বাকুরা গ্রামের সুজন মিয়া (৩৯), দক্ষিণ সুনামগঞ্জের গুরাডুমুর গ্রামের হারুনুর রশিদ (৩৫), পিঠাসই গ্রামের রহিম উদ্দিন (৩৫), ছাতকের গণিপুর গ্রামের আব্দুল¬াহ (৩০) ও দেবেরগাঁওয়ের আক্তার হোসেন (২২)। র‌্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মোফাজ্জেল হুসাইন বলেন, গোপন সংবাদ পেয়ে অভিযান চালায় র‌্যাব। “এরা সিন্ডিকেট করে কিশোরগঞ্জ, মৌলভীবাজার ও রাজশাহীসহ বিভিন্ন জেলা থেকে দামি ব্র্যান্ডের মটরসাইকেল চুরি করে ইঞ্জিনের চেসিস নম্বর পরিবর্তন করে সিলেটের বিভিন্ন স্থানে বিক্রি করতো।” আটকদের বিরুদ্ধে দক্ষিণ সুনামগঞ্জ ও ছাতক থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান র‌্যাব কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/২০৪৯ ঘ.