চট্টগ্রাম, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় ট্রাকের চাপায় এক পিকআপ ভ্যানচালকের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পাহাড়তলী থানার ওসি সৈয়দ আবদুর রব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাহাড়তলী থানার বন্দর সংযোগ সড়কের বেড়িবাঁধ এলাকায় শুক্রবার সকালে একটি পিকআপ ভ্যানকে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়।
নিহত চালক শাহ আলম মিয়া (৫০) চট্টগ্রামের সীতাকু-ের বাসিন্দা। একই দুর্ঘটনায় পিকআপ ভ্যানের দুই যাত্রী নাজিম উদ্দিন ও মো. খোকন আহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসইউ/১৭৩৫ ঘ.
bdnews24