২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে মসজিদে হামলার খবর ‘গুজব’

মিয়ানমারে সাম্প্রদায়িক সহিংসতার কোনো খবরে কান না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 04:29 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারে সাম্প্রদায়িক সহিংসতার কোনো খবরে কান না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সরকার। কক্সবাজারের রামুতে বৌদ্ধ বসতিতে হামলার প্রতিক্রিয়ায় মিয়ানমারের রাখাইন প্রদেশে মসজিদে হামলা হয়েছে বলে দেশের দুটি সংবাদপত্রে প্রকাশিত খবরের পর মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। মঙ্গলবার দেয়া ওই বিবৃতিতে বলা হয়, “পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাস এবং প্রাদেশিক শহর সিতউ’র বাংলাদেশ কনস্যুলেট অফিসের মাধ্যমে খবরটি যাচাই করেছে। সেখানে মসজিদে হামলার কোনো ঘটনা ঘটেনি।” এ নিয়ে প্রকাশিত সংবাদ ‘বানোয়াট’ বলে উড়িয়ে দিয়েছে মন্ত্রণালয়। মিয়ানমারের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, কক্সবাজারের রামুতে সাম্প্রদায়িক হামলার পর মিয়ানমারে সম্ভাব্য অস্থিতিশীলতা ঠেকাতে পর্যান্ত সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে ইয়াঙ্গুন সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এফএ/এমআই/২২২৬ ঘ.