২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে যাবজ্জীবনপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া গ্রামের রশিদ মোল্লা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2012, 05:38 AM

Updated : 24 Aug 2022, 12:17 PM

বরিশাল, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া গ্রামের রশিদ মোল্লা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে রাজধানীর তেজগাও এলাকা থেকে বাবুকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে উজিরপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন। তাকে নিয়ে রোববার সকালে থানায় পৌঁছেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মো. জসিমউদ্দিন বাবু (৫২) গুঠিয়া গ্রামের মৃত আফসার হাওলাদারের ছেলে। ১৯৮৯ সালে গুঠিয়া গ্রামের বাসিন্দা রশিদ মোল্লা খুন হন। এই হত্যা মামলার আসামি বাবুকে নি¤œ আদালতের দেয়া দণ্ড উচ্চ আদালতেও বহাল থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১১৩১ ঘ.