২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ধানক্ষেতে নারীর লাশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে এক নারীর লাশ। এ ছাড়া রংপুর-ঢাকা মহাসড়কে পলাশবাড়ীর মহেষপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাস চাপায় নিহত হয়েছে এক স্কুলছাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2012, 07:59 AM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজারে ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে এক নারীর লাশ। এ ছাড়া রংপুর-ঢাকা মহাসড়কে পলাশবাড়ীর মহেষপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাস চাপায় নিহত হয়েছে এক স্কুলছাত্রী। নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, সোমবার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের তুরকনি এলাকা থেকে সূর্য বান (৫৫) নামে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার আনসার আলীর স্ত্রী। এ বিষয়ে আড়াইহাজার থানার উপ পরিদর্শক আশরাফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকার লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ ধানক্ষেত থেকে ওই নারীর লাশ উদ্ধার করে। নিহতের গলায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গাইবান্ধা প্রতিনিধি জানান, সকাল ৯টার দিকে মহেষপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে টি আর ট্রাভেলসের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় শিশু শিমা খাতুন (১১)। সে উপজেলার মহেষপুর গ্রামের তাজুল ইসলামের মেয়ে ও মহেষপুর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি শেখ দেলোয়ার হোসেন জানান, পুলিশ ঘাতক কোচটি আটক করলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৩৫২ ঘ.