পাবনা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় গণপিটুনিতে ১ ডাকাত সদস্যের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় আটক করা হয়েছে আরো দুই জনকে।
আতাইকুলা থানার ওসি রবিউল হাসান সরকার জানান, শনিবার রাত আড়াইটার দিকে ২০/৩০ জনের একদল সশস্ত্র ডাকাত সড়াডাঙ্গী গ্রামের হযরত আলীর ঘরের দরজা ভেঙে প্রবেশ করে। এ সময় হযরত আলীর চিৎকারে এলাকাবাসী ডাকাতদের ঘিরে ফেলে।
এক পর্যায়ে ডাকাত সদস্যরা পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাদের ধরে গণপিটুনি দেয়, এতে ঘটনাস্থলেই একজন মারা যায় ও ২ জন আহত হয়।
নিহত ডাকাত সদস্য হলেন- ঢাকার কাওরান বাজারের ইয়াকুব আলী (৩৫)। আটক আতাইকুলা থানার সড়াডাঙ্গী গ্রামের ইমরান (৩০) ও দিনাজপুর জেলার বিরামপুর থানার মানিনকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে ২টি বোমাসহ স্বর্ণের ১টি আংটি, ২টি চেইন, ২টি বালা ও ১টি কানের দুল উদ্ধার করেছে বলেও জানান ওসি রবিউল হাসান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৬১৬ ঘ.
bdnews24