২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুরানা পল্টনে আগুন

রাজধানীর পুরানা পল্টনের বহুতল একটি ভবনের একটি তলায় আগুন লেগেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2012, 06:24 PM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পুরানা পল্টনের বহুতল একটি ভবনের একটি তলায় আগুন লেগেছে। শুক্রবার রাত সোয়া ১২টার দিকে লাগা এই আগুন আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে বলে অগ্নিনির্বাপন বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরহাদ হোসেন জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।” অগ্নিকাণ্ডে গুদামে থাকা কিছু জিনিসপত্র পুড়লেও কেউ হতাহত হয়নি বলে জানান ফরহাদ। রাত সাড়ে ১১টার দিকে পুরানা পল্টনের ১৮ নম্বর বাসার পঞ্চম তলায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ওই ভবনের বাসিন্দা আবদুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পঞ্চম তলার একটি গুদামে আগুন লাগে। এই ভবনে বিভিন্ন গুদাম রয়েছে। কীসের গুদাম জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন গাড়ির টায়ার ছাড়াও রাসায়নিকের গুদাম রয়েছে। আবাসিক ভবন হলেও নিচ তলা ও পঞ্চম তলায় বাড়িওয়ালা গুদাম ভাড়া দিয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/০১০৪ ঘ.