২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে অস্ত্রসহ যুবক আটক

যশোর শহর থেকে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2012, 01:21 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

যশোর, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর শহর থেকে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। সোমবার গভীর রাতে বেজপাড়া থেকে আটক আজিজুর রহমান নেছার (৩২) ওই এলাকার আবাদুল গাফফার মোল্লার ছেলে। তার কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, দুটি তাজা বোমা ও একটি চাকু উদ্ধার করা হয়। র‌্যাব-৬ যশোর ক্যাম্পের উপ-পরিচালক মেজর কে এম আরিফুল ইসলাম বলেন, সোমবার গভীররাতে বোমা ও অস্ত্র নিয়ে জোয়েব হাসান নামে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় তিনি বাড়ি থেকে বেরিয়ে এলে তাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোঁড়ে নেছার। পরে এলাকাবাসীর সহায়তায় তাকে আটক করে র‌্যাব। এ সময় তার সঙ্গে আসা অন্যরা পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯১৮ ঘ.