ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রবিউল আউয়াল মাস বুধবার থেকে শুরু হবে। সে হিসেবে ৫ ফেব্র“য়ারি উদযাপিত হবে ঈদে মিলাদুন্নবী।
মঙ্গলবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, “পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ মঙ্গলবার দেখা গেছে। বুধবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে।”
ঈদে মিলাদুন্নবী হযরত মোহাম্মদ (সা.)-এর জন্ম ও মৃত্যুর দিন। দিনটি সারাবিশ্বের মুসলমানদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ।
সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে ধর্ম সচিব কাজী হাবিবুল আউয়াল কমিটির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম¥দ সালাহ উদ্দিন, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম ইয়াকুব হোসাইন, প্রধান তথ্য কর্মকর্তা হারুন উর রসিদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কাজী আবু জাফর সিদ্দিকী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/২১৩৪ ঘ.
bdnews24