২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের দাম স্থিতিশীল রাখার সুপারিশ

সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে বিদ্যুতের দাম রাখার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2012, 02:29 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে বিদ্যুতের দাম রাখার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। রোববার জাতীয় সংসদ ভবনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ এসেছে। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে উৎপাদন খরচ ও ভোক্তার খরচের মধ্যে সামঞ্জস্য আনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সচেতনতা বৃদ্ধি জরুরি বলে মনে করে কমিটি। বৈঠকে বিইআরসি’র অর্জন, বর্তমান কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া বিদ্যুৎ চাহিদা সমন্বয় করতে নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও পুরাতন কেন্দ্রগুলো মেরামত করারও পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি। কমিটির সভাপতি মোহাম¥দ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে অংশ নেন সদস্য মো. আব্দুস শহীদ, শেখ ফজলে নূর তাপস ও এ.এম মাহবুব উদ্দিন খোকন। এতে জ্বালানি বিভাগের সচিব, বিইআরসি চেয়ারম্যান, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লি¬ষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএইচ/এএল/২০২৪ ঘ.