২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮ম সংবাদপত্র মজুরি বোর্ড গঠন ফেব্র“য়ারিতে

ফেব্র“য়ারির প্রথম সপ্তাহে অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2012, 12:54 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেব্র“য়ারির প্রথম সপ্তাহে অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ। রোববার এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরীর নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল শনিবার মন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন। সেখানে প্রতিনিধিদলের সঙ্গে সাংবাদিকদের কল্যাণ ও তাদের পেশাগত দায়িত্ব পালন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সময় মন্ত্রী এ কথা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/আরএম/এএল/১৮৫৩ ঘ.