২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলন্ত ট্রাক থেকে নামার সময় শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় চলন্ত ট্রাক থেকে নামতে গিয়ে ট্রাকের চাপায় এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2012, 10:59 AM

Updated : 24 Aug 2022, 10:36 AM

নারায়ণগঞ্জ, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় চলন্ত ট্রাক থেকে নামতে গিয়ে ট্রাকের চাপায় এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পুলিশ লাইন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মহিদুল ইসলাম (৩২) শহরের পশ্চিম মাসদাইর এলাকার মকবুল হোসেনের ছেলে। পেশায় তিনি তিনি নির্মাণ শ্রমিক। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে মাসদাইর কবরস্থান এলাকা থেকে মহিদুল ইসলাম ট্রাকটিতে ওঠে। ফতুল্লার পুলিশ লাইন এলাকায় চলন্ত ট্রাক থেকে লাফিয়ে নামার সময় তিনি ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় মহিদুলকে নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায় বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/১৬৫৩ ঘ.