২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁওয়ে ‘ডাকাত সর্দার’ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা থেকে এক আন্তঃজেলা ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2012, 06:11 PM

Updated : 24 Aug 2022, 10:34 AM

নারায়ণগঞ্জ, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা থেকে এক আন্তঃজেলা ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ জানিয়েছে। রোববার সন্ধ্যায় সুখেরটেক গ্রাম থেকে আনোয়ার হোসেনকে (৪৫) গ্রেপ্তার করা হয়। আনোয়ার সুখেরটেক গ্রামের হোসেন আলীর ছেলে। সোনারগাঁও থানার ওসি হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আনোয়ারের বিরুদ্ধে নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কুমিল্লাসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে থেকে ২০-৩০ জনের দল নিয়ে বিভিন্ন স্থানে ডাকাতি করছিলেন। ওসি আরো বলেন, গত বৃহস্পতিবার সোনারগাঁওয়ের নয়াপুর বাজারে নৈশপ্রহরীকে হত্যা করে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় আনোয়ার জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ডাকাতির ঘটনায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার আদালতে আবেদন করা হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৫ ঘ.